হামলায় কোমরের হাড় ভেঙে গেছে ছাত্রলীগ নেত্রীর

১৭ মে ২০১৯, ০৬:০১ PM
জারিন দিয়া

জারিন দিয়া

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের উপর মধুর ক্যান্টিনে হামলা ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন নারী কর্মী। এদের মধ্যে গুরুতর আহত হন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য জারিন দিয়া। তার কোমরের হাড় ভেঙে গেছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান ছাত্রলীগ নেত্রী দিয়া। তিনি ফেসবুকে লিখেছেন, মধুর ক্যান্টিনে সেদিনের মারামারিতে কোমড়ে ভীষণভাবে আঘাত প্রাপ্ত হই। দিনে দিনে কোমরের হাড়টি ফুলে যায়। গতকাল (বুধবার) আল্ট্রাসনো এবং এক্সরেতে ধরা পড়ে কোমরের পাজরের হাড়টি ফ্র্যাকচার হয়ে গেছে। ডাক্তার আমাকে টোটালি বেডরেস্ট দিয়েছে। আমার বাবা মা ফ্যামিলির সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে। তারা আমাকে বাড়িতে নিয়ে চলে এসেছে। আপনারা সকলেই আমার জন্যে দোয়া করবেন।'

জারিন দিয়া বলেন, ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে হয়তো অনেক বেশিই ভালোবেসে ফেলেছি। আমি খুব সাধারণ একজন কর্মী। কারোর সাথে কোন শত্রুতা ছিল না কোন দিন। একটা স্ট্যাটাস এর মাধ্যমে হয়তো আজ অনেক আলোচনা সমালোচনার মুখোমুখি পড়েছি। পদ থেকে বঞ্চিত হয়েছি বলেই স্ট্যাটাসটা দেই নাই। আসলে জমে থাকা কষ্টগুলো ভিতরে আর রাখতে পারিনি। সত্যি অনেক পরিশ্রম করেছিলাম।

তিনি বলেন, মাকে ধরে যখন কেঁদেছি মার চোখের পানিটাও তখন সহ্য হচ্ছিল না। তাই ক্ষোভ থেকে যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি পারলে এই ছোট বোনটাকে ক্ষমা করে দিয়েন সবাই। আজ হসপিটালের বেডে অসহ্য শারীরিক (কোমরের পাঁজরে আঘাত) ও মানসিকভাবে আঘাতে দিন কাটাতে হচ্ছে। হয়তো মৃত্যুটা ঘনিয়ে আসছে।

সম্মেলনের প্রায় এক বছর পর কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হলেও তা নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। বিশেষ করে কমিটিতে অনেকেই চাকরিজীবী, নিষ্ক্রিয়, বিবাহিত, অছাত্র, মাদক মামলার আসামি, হত্যা মামলার আসামিসহ বিতর্কিতরা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

আরো পড়ুন: লাঞ্ছনা-মারধরের বর্ণনা দিয়ে সেই শ্রাবণীর স্ট্যাটাস

আরো পড়ুন: ‘ধর শালা’ বলে জুন্নুনই হামলার নির্দেশ দেয়: সাক্ষাৎকারে মাসুদ

আরো পড়ুন: ছাত্র রাজনীতি করেছি, কখনো পদ নিয়ে চিন্তা করিনি: প্রধানমন্ত্রী

কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬