‘রাতের ভোটের এমপি’কে ফের মনোনয়ন, প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল

১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৯ PM
মশাল মিছিল

মশাল মিছিল © সংগৃহীত ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের পুনরায় দেওয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। ৪ বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপি তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি। হামলা-মামলার শিকার হওয়া কর্মীদের কোন ধরনের সহযোগিতা করেননি। অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা বলেন, দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিল করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আমিনুল হক বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক। ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিজয়ী হন।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage