আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জিএম কাদেরের উদ্বেগ

১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৭ PM
জিএম কাদের

জিএম কাদের © সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে গভীর উদ্বেগ  প্রকাশ করেন।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সারা দেশে আশঙ্কা জনকভাবে খুন জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নদীতে ফেলে দেওয়া লাশের পাশাপাশি আজ জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশের সন্ধান  মিলেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এ রকম হত্যাকাণ্ডের খবর আমাদের উদ্বিগ্ন করে তুলছে।’

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬