সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১১ নভেম্বর ২০২৫, ১০:০০ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল © টিডিসি সম্পাদিত

দেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি বিষয়ে দলের অবস্থান অবহিত করতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে। এতে সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। 

আরও পড়ুন: মসজিদে-মন্দিরে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। তবে বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা ছিল না। খোলামেলা আলোচনা হলেও বৈঠকটি দলটির জন্য গুরত্বপূর্ণ ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানা…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২২ ঘণ্টা পর মিলল ৫ জেলের মরদেহ
  • ২৫ আগস্ট ২০২৬
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬