দেশে যত সংকট সব সাজানো নাটক: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০১ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি ফটো

বর্তমান সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দু:খ কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায দামের ব্যবস্থা করা হবে, ফ্যামিলি কার্ড করা হবে। এ সরকার জনগণের কথা বোঝে না বলেই কৃষক আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না। নিজ নির্বাচনী এলাকায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। 

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিজ নির্বাচনী জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। 

গণভোট হবে নির্বাচনের দিনে উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বুঝে না। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট-সনদ কি? এসব জনগণ বোঝেনা। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হবনা তা সংসদে গিয়ে পাস হবে।

গণহত্যা ও গণ অভ্যুত্থান বিষয়ে মির্জা আলমগীর বলেন, ৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো, সেসময় পশ্চিম পাকিস্থানীরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের ওপর, আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে। 

জামায়াত ও নিজের শেষ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। বিগত সময়ে আমরা কি করেছি আর তারা কি করেছে এটা বিবেচনা করে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন আপনারা।

এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9