জামায়াতে যোগ দিলেন বিএনপির ৯১ নেতা-কর্মী

২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ AM
চুয়াডাঙ্গায় বিএনপির ৯১ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গায় বিএনপির ৯১ নেতা-কর্মীর জামায়াতে যোগদান © সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদীপুর গ্রামে আরও ৯১ জন বিএনপি নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।শুক্রবার (২৪ অক্টোবর) রাতে হাউলি ইউনিয়ন জামায়াত ও উপজেলা যুব বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

স্থানীয় বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতা-কর্মীরা জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. রুহুল আমিন। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বলেন, ‘যারা আজ জামায়াতে যোগ দিলেন, তারা সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন এবং সৎ পথে চলবেন- এই অঙ্গীকারই আমাদের শক্তি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী ও যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেক।

উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের একের পর এক দলত্যাগের ধারাবাহিকতায় এই যোগদান ঘটল। এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন জামায়াতে যোগ দেন। তারও আগে একযোগে প্রায় চার শতাধিক বিএনপি কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬