শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ বিএনপি নেতা এ্যানির

২০ অক্টোবর ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৬ PM
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © টিডিসি

তিন দফা দাবিতে এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের চলমান আন্দোলনে একাত্মতা ও সংহতি জানাতে শহীদ মিনারে গিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (২০ অক্টোবর) ‍দুপুর সোয়া ১২টার দিকে তিনি সেখানে গিয়ে বক্তব্য রাখেন।

এর আগে, সকালে এ্যানির সংহতি ও একাত্মতা পোষণ করার আগাম তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, ‘শহীদ মিনারে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে আজ শহীদ মিনারে আসবেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যান্য নেতারা। তারা কখন আসবেন তা পরে জানানো হবে।’

এদিকে শিক্ষকদের চলমান আন্দোলন নবম দিনে আমরণ অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে আজ (২০ অক্টোবর) সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। শহীদ মিনার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসছেন শিক্ষকরা।

এর আগে গতকাল শিক্ষক নেতা আজিজী বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের বলেছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আমাদের দাবি নিয়ে কথা বলবেন। আর আগামী ২২ অক্টোবর তিনি শিক্ষকদের মাঝে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের সঙ্গে যোগাযোগ করে কিছুটা সময় চেয়েছেন। আমরা সোমবার জাতীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে।’

 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950