এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করতে রিট

২০ অক্টোবর ২০২৫, ০১:০১ AM
হাইকোর্ট ভবন

হাইকোর্ট ভবন © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা ও অন্যান্য ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করেন। রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

চলতি সপ্তাহেই বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, ‘আমরা রিটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির নির্দেশনা চেয়েছি। একইসঙ্গে শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করারও নির্দেশনা প্রার্থনা করেছি।’

এর আগে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাতা দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাতা ১২ শতাংশের বেশি বৃদ্ধি পাবে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ঘোষিত বাড়ি ভাতা ৫ শতাংশ হারে বৃদ্ধি এবং ন্যূনতম মাসিক দুই হাজার টাকা সংযোজনের ফলে শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সুবিধা আরও বাড়বে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ব্যাখ্যায় বলা হয়, সরকারের ঘোষিত এ নতুন বাড়ি ভাড়ার সুবিধা বাস্তবে আরও বেশি আর্থিক বৃদ্ধি আনবে, যা এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবির আংশিক প্রতিফলন।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬