বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, একটি মহল সার্বক্ষণিক চেষ্টা করছে: সালাহউদ্দিন

১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ PM
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ © টিডিসি

বিএনপি যাতে আবার ক্ষমতায় আসতে না পারে, সেই উদ্দেশ্যে একটি মহল সার্বক্ষণিকভাবে ষড়যন্ত্র ও নির্বাচন ঠেকানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে ‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজনীতিবিদদের দেশ বিনির্মাণে প্রযুক্তিনির্ভর হতে হবে বলে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশকে উন্নত করতে প্রতিটা সেক্টরে সঠিক ম্যানপাওয়ার নির্ধারণ করতে হবে। বাংলাদেশকে উন্নত করতে প্রকৌশলীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। আমরা স্বপ্ন দেখি বাস্তবায়ন করার জন্য। জিয়াউর রহমান বলেছিলেন, উৎপাদনমুখী রাজনীতি ও উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা  চালু করতে হবে।’

তিনি বলেন, ‘উৎপাদনমুখী রাজনীতি হলো যেখানে মেধাবী ও দক্ষ ব্যক্তি রাজনীতিতে প্রবেশ করবেন, রাজনীতিবিদরা সব সময় প্রযুক্তি ও প্রকৌশলে আপডেট থাকবে এবং দেশের মানুষের জন্য কাজ করবেন। তরুণ প্রজন্মকে রাজনীতিতে আনতে হবে এবং তারা বাংলাদেশকে নিয়ে কী ভাবছেন, তা দেখতে হবে। রাজনীতিবিদদের দেশ বিনির্মাণে প্রযুক্তিনির্ভর হতে হবে। আমাদের চিন্তা ভাবনা যুগোপযোগী করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘মেগা প্রকল্পের নামে যেসব প্রকল্প ফ্যাসিস্ট সরকার গ্রহণ করেছিল, সেগুলোর সময় ও অর্থ ৭-১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে অর্থ লুট ও পাচার করা হয়েছে। আমরা গরিব রাষ্ট্র ছিলাম না; তারা বানিয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পালাতক ফ্যাসিস্ট বাহিনী দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ব্যাহত করতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’

তিনি আরও বলেন, ভালো রাজনীতি সব সময় খারাপ রাজনীতির দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে অ্যাবকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইইবির সাবেক প্রেসিডেন্ট  প্রকৌশলী এএনএইচ আখতার হোসেন, পিইঞ্জ, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাহিন, অ্যাবের উপদেষ্টা প্রকৌশলী সফিউল আলম তালুকদার সবুজ, অ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, আইইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম, অ্যাবের উপদেষ্টা প্রকৌশলী আতিকুর রহমান, আইইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মনজুর মোরশেদ, অ্যাব নেতা প্রকৌশলী আলিমুল বাশার রিপন, সোয়েব বাশরী হাবলু।

অ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু ও প্রকৌশলী শফিউল আজম ফাহিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মিডিয়া উপ কমিটির আহ্বায়ক ও আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, মিডিয়া উপকমিটির সদস্যসচিব প্রকৌশলী কে এম ফারজাদুল ইসলাম মিরনসহ শতাধিক প্রকৌশলীরা।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী আ ন হ আখতার হোসেন বলেন, প্রকৌশলীরা বর্তমানে দুঃসময় অতিবাহিত করছেন। প্রকৌশলীগণ বিগত ১৭ বছর ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতনের মধ্যে ছিলেন। দেশ বিনির্মাণে জাতীয় সংসদে অধিকসংখ্যক প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, ‘বিদ্যুৎ সেক্টর, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স), এমএল (মেশিন লার্নিং), ব্ল-ইকোনমি, জলবায়ু পরিবর্তনে টেকসই ব্যবস্থা, খনিজ সম্পদের সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে আমাদের দীর্ঘ ও স্বল্পমেয়াদি পরিকল্পনা আছে। জনগণ গণতান্ত্রীক উপায়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা বাস্তবায়ন করব।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9