লক্ষ্মীপুর–১ আসনে সম্ভাব্য প্রার্থী উপদেষ্টা মাহফুজ, আগাম ভোট চাইলেন ভাই 

১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪০ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন তার ভাই মাহবুব আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় রামগঞ্জের ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। 

মাহবুব আলম বলেন, গত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। যার ফলে রামগঞ্জ উপজেলা অবকাঠামোগতভাবে ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতাকে এমনভাবে হরণ করা হয়েছে যে, মানুষ তার চাহিদাটুকু প্রকাশ করতে পারেনি। গত ৫ আগস্টের পটপরিবর্তনের ফলে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। সেই বাস্তবতায় মানুষ তার দুঃখ-দুর্দশা আমাদের সঙ্গে শেয়ার করছে।

তিনি বলেন, রামগঞ্জ তথা ৪নং ইছাপুর ইউনিয়নের গর্ব যে, এই মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি; যার মাধ্যমে আমরা রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। 

মাহবুব আলম বলেন, আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এই আসনের প্রার্থী হতে পারেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর এ দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার এমন রাজনীতি এ দেশে আর চলতে দেওয়া হবে না যে, ক্ষমতাসীনরা বিরোধীদের ওপর নির্যাতন চালাবে।

এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি, নাইম সালেহীন প্রমুখ।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081