প্রতীকে মুলা-বেগুন, ইসির রুচি নিয়ে প্রশ্ন সারজিসের

০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৮ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫০ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় মুলা, বেগুন, খাট-বাটিসহ এ ধরনের প্রতীক থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।  তিনি বলেন, যে ধরনের মার্কা দেখে মানুষ হাসে, সেগুলো নির্বাচন কমিশনের তালিকায় কীভাবে আসে? এটি তাদের (নির্বাচন কমিশনের) রুচিবোধের প্রকাশ।

আজ রবিবার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শের ই বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সারজিস আরও বলেন, এ জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমাদের কেনো বলে দিতে হবে একটা নির্বাচন কমিশনের মার্কায় মুলা, বেগুন, খাট, থালা ও বাটি এগুলো থাকতে পারে না। দেশে কি মার্কার অভাব পড়েছে? 

‘‘আমরা আশা করছি, এটা তারা সংশোধন করবে। আইনগত কোনো বাঁধা না থাকায় আমরা শাপলা ভিন্ন অন্য কিছু ভাবছি না। আমরা সর্বশেষ তাদের সাদা শাপলা, লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সঙ্গে যদি কিছু এড করতে হয় তাহলেও আমাদের দ্বিমত থাকবে না।’’

তিনি বলেন, আমরা স্পষ্ট দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে। তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এর জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় আমরা তা করবো। আগামীর নির্বাচনে শাপলা নিয়েই আমরা নির্বাচন করবো।

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9