‘ফলপ্রসূ আলোচনা হলো, আশা করি এই জাতি ভালো কিছু পাবে’

০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৯ PM
আইনজীবী ব্যারিস্টার শিশিরি মনির

আইনজীবী ব্যারিস্টার শিশিরি মনির © সংগৃহীত

ঐকমত্য কমিশনের বৈঠকে আজ রবিবার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিশিরি মনির। রবিবার (৫ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

শিশির মনির তার পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ফলপ্রসূ আলোচনা হলো। পরবর্তী বৈঠক ৮ তারিখ দুপুর ২টায় ইনশাআল্লাহ। আশা করি, এই জাতি ভালো কিছু পাবে ইনশাআল্লাহ।’

জানা যায়, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

আরও পড়ুন: অপূর্ব পাল ইস্যুতে ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি হেফাজতের

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এ ছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে।’ 

আজকের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬