শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন

০৫ অক্টোবর ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫২ PM
শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন

শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রবিবার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা জানান তিনি। 

প্রায় এক ঘণ্টা দীর্ঘ বৈঠকে কমিশন সদস্যদেরকে জুলাই সনদের বিষয়বস্তু ও বাস্তবায়ন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং কমিশনের অবস্থান সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কমিশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানান। তিনি দ্রুততম সময়ের মধ্যে কমিশনের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে জানাতে নির্দেশ দেন।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে এবং গণমাধ্যম থেকেও অকল্পনীয় সমর্থন পেয়েছে।

বৈঠকে আলী রীয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬