তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে: এডভোকেট সিদ্দিক উল্লাহ

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ PM
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনের সময় এ কথা বলেন

চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনের সময় এ কথা বলেন © টিডিসি ফটো

দেশে একটি অপশক্তি নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তবে জনগণের সমর্থনে সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা সদর ফ্যাশন স্কয়ারে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো রেড সিগনাল বা গ্রিন সিগনালে লাভ হবে না, জনগণের সিগনালেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি শুধু লিফলেট বিতরণ নয়, এটি একটি বাস্তবভিত্তিক কর্মসূচি। এই সংস্কার পরিকল্পনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছি।’

চোখের চিকিৎসা ক্যাম্প প্রসঙ্গে এডভোকেট সিদ্দিক উল্লাহ বলেন, ‘৩১ দফা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বাস্থ্যসেবা। সে লক্ষ্যেই চরফ্যাশনে আজকের এই চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। এখানে প্রায় ১০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং চশমা দেওয়া হবে।’

আরও পড়ুন: ৭ দিনের ছুটিতে যাচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যদি মানুষ এসব কল্যাণমূলক উদ্যোগে বিএনপির সক্রিয় উপস্থিতি ও আন্তরিকতা অনুভব করে, তবে তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।’

এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশন উপজেলার বেতুয়া রোডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট, ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ার হাট ও নজরুল নগর ইউনিয়নের সরদার বাজারে গণসংযোগ করেন।

 

 

ট্যাগ: ভোলা
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9