‘জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস’

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ AM
মোহাম্মদ শিশির মনির

মোহাম্মদ শিশির মনির © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বৈধতার মূল উৎস ১০৬ অনুচ্ছেদ নয়। জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস বলে মন্তব্য করেছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, এটি বুঝতে না পারলে ভুল করবেন। একদিন অনুশোচনা করবেন। আশা করি ইগো থেকে বের হয়ে আসবেন।

তিনি আরও লেখেন, এ সরকার অবশ্যই বৈধ। তবে ১০৬ অনুচ্ছেদের কারণে বৈধ নয়। জনগণের ইচ্ছার কারণে বৈধ। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ। 

 

 

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬