নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৬ নেতাকে শোকজ

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়।

নোটিশ পাওয়া নেতারা হলেন বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার (নয়ন), সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন (ভুট্টো) ও সদস্য মো. মোস্তফা কামাল।

দলীয় সূত্রে জানা গেছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া ওই নেতারা সম্প্রতি একে অপরের বিরুদ্ধে বিষোদগার, এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা, নৈতিক অবক্ষয়সহ দুই-একজনের পরিবারের সদস্য মাদকসেবন ও বিক্রি সংশ্লিষ্ট কাজে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে চিরাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

আরও পড়ুন: প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

এসব নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ।

আশিক আহমেদ কমল বলেন, দায়িত্বশীল পদে থেকেও তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে জন্যই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়া নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, এখনো কপি হাতে পাননি। তবে বিষয়টি শুনেছেন এবং যথাযথ ব্যাখ্যা প্রদান করবেন।

রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9