কী আছে হাসনাত-তাসনিম জারাদের শোকজ নোটিশে

০৬ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
শোকজ পাওয়া এনসিপি নেতারা

শোকজ পাওয়া এনসিপি নেতারা © টিডিসি সম্পাদিত

দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ ব্যাখ্যা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়,  গতকাল ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা 'রাজনৈতিক পর্ষদ' এর নিকট পূর্বে অবগত করা হয়নি। এমতাবস্থায়, এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

দলের নেতাদের পৃথক চিঠিতে ঘেঁটে দেখা যায়, হাসনাত-সারজিসসহ বাকিদের একই ধরনের চিঠি দিয়ে ২৪ ঘন্টার মধ্যে এর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।

এর আগে ৫ আগস্ট হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ ৫ জন কক্সবাজারে ঘুরতে যান। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হলে পরে এর ব্যাখ্যা দেন এনসিপি নেতারা। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়, হাসনাতদের কক্সবাজার ভ্রমণ কোনো দলীয় সফর নয়, এটি ব্যক্তিগত সফর। ক্লান্তি দূর করতে রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজারে ঘুরতে গিয়েছেন তারা।

অন্যদিকে তাদের এই সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই কক্সবাজারে গিয়েছেন তারা। তবে এই বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন একাধিক সমন্বয়ক।

ইউপি মেম্বারের বাড়িতে মিলল ২৭ বস্তা সার, জরিমানা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেসিকের কারণে বাড়িভাড়া কমালেন, অথচ দেড় বছর পর ভাতা পাওয়ার আ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বিষপানে মৃত্যু, দুজন গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নারী স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে আদ-দ্বীন হাসপাতাল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9