কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী © টিডিসি ফোটো

কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

শোভাযাত্রা শেষে ঘোষপাড়ায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বক্তারা আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, ‘ভবিষ্যতে যে কোনো নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ। যারা মনে করেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভুল ভাবছেন। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকব, ইনশাআল্লাহ।’

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950