এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর

৩০ আগস্ট ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM
জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে

জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীর পর টাঙ্গাইল শহরের থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। এ সময় অফিসের সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
 
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, সকাল ১১টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এসসয় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। একপর্যায়ে অফিসের ভেতরে ঢুকে সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।  

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, ভাঙচুরের সময় পুলিশ গিয়ে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।  

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরের সাহেব বাজারে জাতীয় পার্টির (জাপা) রাজশাহী জেলা ও মহানগরের অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় অফিসের সামনে লাগানো সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9