জাতীয় কবিকে শ্রদ্ধা ও ভালবাসা জানালেন তারেক রহমান

২৭ আগস্ট ২০২৫, ০৯:১৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৭:২৪ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবির আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেছেন, নজরুলের সাহিত্যকর্ম যুগ যুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদীপ্ত করবে।

বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত ছিলেন। তাঁর জীবনাবসান ঘটে আজ থেকে ৪৯ বছর আগে। বিংশ শতাব্দির বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ তিনি। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয়—তিনি কবি।’

তিনি আরও বলেন, ‘শৈশব থেকে কঠিন জীবন-সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়ায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল নজরুলের সহজাত। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন। তাঁর রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভান্ডারকে সমৃদ্ধ করেছে। তাঁর কবিতা-গান আজও মানুষকে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়।’

আরও পড়ুন: রুমমেটকে ছুরিকাঘাত: হল থেকে জালালকে নিয়ে পুলিশে দিল প্রশাসন

তারেক রহমান উল্লেখ করেন, মহান স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নজরুলের কবিতা ও গান মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি বলেন, ‘মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তাঁর রচনা আমাদের উদ্বুদ্ধ করে। তাঁর সাহিত্যকর্ম চিরকাল আমাদের স্বদেশপ্রেমে অনুপ্রাণিত করবে।’

রাবিপ্রবির নামে ফেক ও বট আইডিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির নিশ্চায়ন করবেন যেভাবে
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬