উপদেষ্টাদের অর্ধেকই ইন্টার্নশিপ করতে আসছেন, মন্তব্য সিপিডির নির্বাহী পরিচালকের

১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ড. ফাহমিদা খাতুন

ড. ফাহমিদা খাতুন © ফাইল ফটো

বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। উপদেষ্টাদের অর্ধেকই ‘ইন্টার্নশিপ করতে আসছেন’ বলে মনে হচ্ছে–– এরকম মন্তব্যও করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশে তো এতো এক্সপার্ট আছেন। কিন্তু হাফ অব দ্য অ্যাডভাইজার্স, তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন।”

‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে বিকল্পসমূহ’ শীর্ষক এই সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, “এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে যার শেকড়ই এই দেশে নেই। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের অনুভব নেই।”

তিনি বলেন, যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।

 

তথ্যসূত্র: বিবিসি বাংলা

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9