‘আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল মডেল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা’

১৪ আগস্ট ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
পিরোজপুরে জামায়াতের স্থানীয় নেতাদের মতবিনিময় সভা

পিরোজপুরে জামায়াতের স্থানীয় নেতাদের মতবিনিময় সভা © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে, ড. ব্যারিস্টার নাজিব মোমেন বৃহস্পতিবার (১৪ অগাস্ট) পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

ড. নাজিব মোমেন বলেন, ‘আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশে-বিদেশে পবিত্র কুরআনের তাফসির করেছেন। তাঁর অসংখ্য বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা মানুষকে ইসলামী আদর্শে উজ্জীবিত করছে। তিনি জাতীয় সংসদের সদস্য এবং বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

তিনি আরও জানান, আল্লামা সাঈদীর রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থগুলো যুগ যুগ ধরে মানুষকে আলোর পথ দেখাবে। তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামের দায়ী ও মুফাসসিরগণ তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন, ইনশাআল্লাহ।

আরও পড়ুন: পিনাকী ভট্টাচার্য অসুস্থ, প্যারিসের হাসপাতালে ভর্তি

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ডা. ফয়েজ আহমেদের ছেলে বেলাল আহমেদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আঃ কাদের মোল্লার ছেলে হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ইমরান খানসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9