পথসভায় অংশ নিয়ে বিএনপি নেতার মৃত্যু 

২০ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:২৭ PM
প্রয়াত রাজনীতিবিদ সৈয়দ নূর

প্রয়াত রাজনীতিবিদ সৈয়দ নূর © টিডিসি ফটো

কক্সবাজার জেলা বিএনপির গণমিছিল ও পথসভায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ নূর (৬৫)।

রবিবার (২০ জুলাই) বিকেলে কক্সবাজার শহরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে সম্মুখ সারিতে অংশ নেন তিনি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত সৈয়দ নূর এদিন জীবনের শেষ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেখানে আবেগঘন এক বক্তব্যও রাখেন।

জানা যায়, বক্তব্য শেষে গণমিছিল শুরু হলে ব্যানার হাতে সম্মুখ সারিতে হাঁটছিলেন সৈয়দ নূর। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই আশপাশে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকের বরাতে জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল প্রাঙ্গণে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেখানে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই সেখানে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।

বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন,
‘তার মৃত্যুতে কক্সবাজার জেলা বিএনপি এক অভিভাবকতুল্য নেতাকে হারাল। সৈয়দ নূর ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ।’

জানা গেছে, সৈয়দ নূরের মরদেহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। 

দীর্ঘ কয়েক দশক ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় সৈয়দ নূর শুধু দলীয় নেতা ছিলেন না, স্থানীয় রাজনীতিতে একজন প্রজ্ঞাবান ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত ছিলেন। তার এই আকস্মিক প্রয়াণে কক্সবাজার বিএনপির রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬