পিরোজপুরে বিএনপির বিক্ষোভ

১৯ জুলাই ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:৩০ AM
পিরোজপুরে বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত © টিডিসি ফোটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভার সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মানি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক।

আরও পড়ুন: হাসপাতালে জামায়াত আমিরের পাশে মির্জা ফখরুল

এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমাননা করছে। তারা দাবি করেন, তারেক রহমান বর্তমানে দেশের গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে কটূক্তি করা দেশের জনগণের প্রতি অপমান। 

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9