হাসপাতালে জামায়াত আমিরের পাশে মির্জা ফখরুল

১৯ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে যান তিনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। 

এ ছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার  ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় দু’দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় মঞ্চে বসেই তার বক্তব্য শেষ করেন তিনি। পরে সমাবেশ থেকেই সরাসরি তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন জামায়াত আমির বলে জানা গেছে।

 

 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950