গোপালগঞ্জে হতাহতের ঘটনায় নিন্দা ও তদন্তের দাবি জানিয়ে ২১ নাগরিকের বিবৃতি

১৯ জুলাই ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৮:২৩ AM
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে © ফাইল ফটো

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ২১ বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে তারা অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগীদের জরুরি সেবা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এ বিবৃতি পাঠান তারা। বিবৃতিতে বলা হয়, এনসিপির কর্মসূচিকে ঘিরে ১৬ জুলাই গোপালগঞ্জে দলটির নেতা–কর্মীদের ওপর হামলা এবং দিনভর সহিংসতা চলেছে। এই সহিংসতায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এতে তারা (বিবৃতিদাতারা) গভীর উদ্বিগ্ন। তারা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

ওই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এক দিন আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রচারণা, বিদ্বেষ এবং উত্তেজনামূলক বক্তব্য চালানো হয়েছিল। জেলা ও স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই বিষয়টি অবহিত ছিলেন বলে ধরে নেওয়া যায়। পতিত স্বৈরশাসকদের সহিংস দোসরদের যে ইন্ধন থাকতে পারে, তা–ও তাদের স্পষ্টই জানা থাকার কথা। কিন্তু কেন এ বিষয়ে তখন থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলো না, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করতে হবে।

১৬ জুলাই সকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং গোপালগঞ্জ সদর থানার ইউএনওর গাড়ি ভাঙচুর করার পরও এনসিপির সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। বলা হয়, একদল লোক লাঠিসোঁটা এবং অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে এনসিপির সমাবেশস্থলে হামলা চালায়। সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা নির্বিকার ছিলেন বলেও অভিযোগ উঠেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সহিংস তাণ্ডবের এক পর্যায়ে শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে স্থানীয় সহিংস অস্ত্রধারী এবং বিক্ষুব্ধ কিছু মানুষের সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে কয়েকজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিরা বাদে আরও ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন, তাদের কর্তব্যে অবহেলা, গুলিবর্ষণের ক্ষমতার অপব্যবহার কিংবা অন্য ধরনের বাড়াবাড়ি হয়েছিল কি না, তা–ও তদন্ত করে দেখা প্রয়োজন।

তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি গোপালগঞ্জের নারী, শিশু, বয়স্ক মানুষসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বারসিকের পরিচালক পাভেল পার্থ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাইদুর রহমান, মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেলিন, দীপায়ন খিসা, আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, সাঙ্গাতের কোর সদস্য মুক্তাশ্রী চাকমা এবং কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হানা শামস আহমেদ।

 

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9