‘আমার ছেলেকে কি এনে দিতে পারবে?, কান্নায় ভেঙে পড়লেন দীপ্ত সাহার মা

১৭ জুলাই ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
নিহত দীপ্ত সাহার পোশাক ধরে কাঁদছিলেন মা বিভা রানী সাহা

নিহত দীপ্ত সাহার পোশাক ধরে কাঁদছিলেন মা বিভা রানী সাহা © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন চারজন। গুলিবিব্দ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। নিহতদেরই একজন দীপ্ত সাহা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা আড়াইটার দিকে তার বাড়িতে গিয়ে দেখা যায়, গোটা বাড়িতে যেন নেমে এসেছে শোকের ছায়া। 

দীপ্তর পোশাক বুকে জড়িয়ে অঝোরে কাঁদছিলেন মা বিভা রানী সাহা। বারবার বলছিলেন, ‘তোমরা কি আমার ছেলেকে এনে দিতে পারবে? যদি না–ই দিতে পারো, তাহলে কথা বলে কী লাভ? আমার ছেলেকে কেন মারা হলো? কী অপরাধ করেছে আমার ছেলে?’

নিহত দীপ্ত সাহা (৩৫) গোপালগঞ্জ শহরের উদয়ন রোড এলাকার বাসিন্দা। তিনি ছিলেন স্থানীয় ব্যবসায়ী সন্তোষ সাহার ছেলে।

দীপ্তর ভাই সঞ্জয় সাহা বলেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে পোশাকের ব্যবসা করি। প্রতিদিনের মতো ভাই দোকানে গিয়েছিলেন। কিন্তু শহরের পরিস্থিতি খারাপ দেখে দোকান বন্ধ করে পাশে দাঁড়িয়েছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে পাশের একটি জায়গায় আশ্রয় নিতে গেলে গোপালগঞ্জ সরকারি কলেজ মসজিদের সামনে গুলিবিদ্ধ হন তিনি। গুলি পেটের ডান পাশ দিয়ে ঢুকে বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়।’

সঞ্জয় সাহা আরও বলেন, ‘আমার চাচাতো ভাই প্রথমে খবর পেয়ে অন্যদের সঙ্গে নিয়ে দীপ্তকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতেই দীপ্ত সাহার লাশ বাড়িতে আনা হয় এবং গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

 

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950