স্লোগান দিতে দিতে মারা গেলেন মহিলা দলের নেত্রী

১৪ জুলাই ২০২৫, ০৯:৪৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলামকে বরণ করতে সংবর্ধনা অনুষ্ঠানের আসা বিএনপির নেতাকর্মীরা

দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলামকে বরণ করতে সংবর্ধনা অনুষ্ঠানের আসা বিএনপির নেতাকর্মীরা © টিডিসি

বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগান দিতে দিতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামের মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুর দুইটার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন। 

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুল নুর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর সোমবার কারামুক্ত হয়ে হাজারো নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। সে অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে স্লোগান দিতে দিতে উপস্থিত হয়েছিলেন মহিলা দলের কর্মীসহ কয়েক শ নারী। স্লোগানের একপর্যায়ে হঠাৎ আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, (স্ট্রোক করে মহিলা দলের ওই নেত্রী মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবার তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।’

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬