ইশরাককে হত্যার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

১৪ জুলাই ২০২৫, ১০:০০ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৭:২৭ PM
কবি নজরুল সরকারি ছাত্রদলের মিছিল

কবি নজরুল সরকারি ছাত্রদলের মিছিল © সংগৃহীত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলসহ স্থানীয় বাসিন্দারা। রবিবার (১৩ জুন) রাত ১০টায় পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীরা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘রগ কাঁটার রাজনীতি, বাংলাদেশে চলবে না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘মব সন্ত্রাসীর বিরুদ্ধে আওয়াজ তোলো একসাথে’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলে মিশে একাকার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হত্যার হুমকি দিয়েছে এনসিপির নেতা। এর প্রতিবাদ এবং সারা দেশে চলমান মব সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল। ছাত্রদল সবসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সরকারের আশ্রয় প্রশ্রয়ে আজ এনসিপি নেতারা লাগামহীন হয়ে উঠেছে। এদের আচরণ এবং মনোভাব স্বৈরাচারী। আমরা চাই অবিলম্বে ইশরাক হোসেনকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

উল্লেখ্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহনাফ জামান যুবরাজ গতকাল (শনিবার) এক ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন। এরই প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9