বাংলাদেশে নতুনভাবে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেবো না: রিফাত রশিদ

১২ জুলাই ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১০:২৮ PM
জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত

ফ্যাসিবাদী অবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমরা নতুন বাংলাদেশ করেছি। এ বাংলাদেশে আমরা নতুন করে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় শাহবাগে রাজধানীর মিটফোর্ডে পাথর মেরে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা এবং সারাদেশে রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিফাত রশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা, যুবলীগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ বলতো যারা আন্দোলন করছে তাদের মধ্যে কোনো সাধারণ শিক্ষার্থী নেই, সবই ইশরাকের কর্মী, যুবদলের কর্মী, ছাত্রদলের কর্মী, আর সব শিবির। আমাদেরকে জঙ্গি বানানোর জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। অথচ এখন বিএনপির হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয়, তখন এদেরকে শিবির, জঙ্গি, বিএনপি বিরোধী, বাংলাদেশ বিরোধী ও ছাত্রলীগ ট্যাগ দিয়ে বিতর্কিত করা হচ্ছে। এই ‘ট্যাগবাজি’ হচ্ছে হাসিনার স্টাইল।

বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, হাসিনার বয়ান সাবস্ক্রাইব কইরেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই হাসিনার স্টাইল ছুঁড়ে ফেলে দিয়েছে।

সংবাদ সম্মেলন শেষে সারাদেশে দখলদারি, চাঁদাবাজি, হামলা ও খুনের প্রতিবাদে দলের পরবর্তী কর্মসূচি হিসেবে আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে মশাল মিছিলের ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইনামুল হাসান ।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬