ক্ষমা চেয়ে ছাত্র-জনতার পাশে থাকার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

২৮ জুন ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © ফাইল ফটো

সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। বার্তাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অনেকেই মনে করেন,  একাত্তর টেলিভিশন চ্যানেলটি সরকারঘেঁষা এবং গণআন্দোলনের বিরোধী অবস্থান নেয়—এমন একটি প্রতিষ্ঠানের প্রতি শুভেচ্ছা জানানো একজন রাজনৈতিক নেতার কাছে অনাকাঙ্ক্ষিত।

সমালোচনার প্রেক্ষিতে শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে—যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”

নাসীরুদ্দীন তার বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি আন্দোলনরত জনগণের প্রতি নিজের কমিটমেন্ট ও শ্রদ্ধা প্রকাশ করেন। তবে ফেসবুকে পোস্টটি ভাইরাল হয় এবং অনেকে তাঁর দুঃখ প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখলেও, কেউ কেউ একে রাজনৈতিক চাপ থেকে জন্ম নেওয়া পদক্ষেপ বলেও উল্লেখ করেছেন।

 

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬