হাসপাতালে ভর্তি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

২১ জুন ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ। 

শনিবার (২১ জুন) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সবাইকে নাসীরুদ্দীনের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘আমাদের প্রিয় সহযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যপাতবিরোধী সংগ্রামে নাসীরের ভূমিকা সব সময়ই ছিল সাহস ও নেতৃত্বের প্রতীক।

তিনি আরো লেখেন, ‘এই কঠিন সময়ে আমরা সবাই তার পাশে আছি এবং আপনাদের সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬