ঢাবির এসএম হল থেকে জামাই বাছাই করা হতো: শামসুজ্জামান দুদু 

২৪ জুন ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:১৬ PM
শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, এ হলের ছাত্র হতে হলে সত্যিকারের মেধাবী হতে হতো। এ হলের সবাইকে নবাব বলা হতো। এজন্য রুমে থেকে বাইরে বের হলে কেউ লুঙ্গি পরে বের হতে পারতো না। তাছাড়া এই হল থেকে জামাই বাছাই করা হতো।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম) নবাব স্যার সলিমুল্লাহ’র ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সলিমুল্লাহ শুধু একটি নাম নয়। এটি একটি প্রতিষ্ঠান। নবাব মানেই অনেকে ভাবে বেহিসাবি। কিন্তু তিনি আলাদা। নবাব সলিমুল্লাহ এমন স্যার সেই মাপের একজন মানুষ তাকে কোন দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। তিনি সমগ্র ভারত বর্ষের শিক্ষা নিয়ে ভেবেছেন সলিমুল্লাহ।

তিনি আরো বলেন, প্রধান সকল ছাত্র সংগঠন সলিমুল্লাহ হল থেকে তৈরি হয়েছে। যারা শুধু বাংলাদেশ না পাকিস্তান আমলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬