বিএনপির পথসভায় 'মুজিবীয় শুভেচ্ছা' জানানো ছাত্রদল নেতাকে শোকজ

২২ জুন ২০২৫, ১২:১১ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:৫৫ PM
ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হাসান

ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হাসান © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিএনপির একটি পথসভায় নেতাকর্মীদের ‘মুজিবীয়’ শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর দায়ে এক ছাত্রদল নেতাকে শোকজ করা হয়েছে। দলীয় পথসভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হাসানকে কারণ দর্শাতে বলা হয়।

গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত নোটিশে নাহিদকে বলা হয়, শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনির উপস্থিতিতে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

গতকাল শনিবার (২১ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাত্রদল নেতার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ মার্চ মাসে শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে নাহিদ হোসেনকে সভাপতি করা হয়।

বিএনপির একটি সূত্র জানায়, চার থেকে পাঁচ মাস আগে প্রহলাদপুর এলাকায় অনুষ্ঠিত একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় ভুল করে ওই কথা বলে ফেলেন নাহিদ।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ৭ সেকেণ্ডের ভিডিওতে নাহিদকে বলতে শোনা যায়, ‘স্থানীয় প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই আমার’- এরপরই তাঁর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।

গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি বলেন, এক সময় যখন ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আন্দোলনে পাওয়া যেত না, তখন নাহিদ হোসেন আমাদের পাশে থেকে রাজনীতি করেছেন।

এ বিষয়ে জানতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950