শহীদ ইয়াছীনের কবর জিয়ারত ও পরিবারকে অনুদান দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

১৩ জুন ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৮:২৯ PM
শহীদ ইয়াছীনের কবর জিয়ারত করল ছাত্রদল 

শহীদ ইয়াছীনের কবর জিয়ারত করল ছাত্রদল  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীর সোনাইমুড়ীতে শহীদ মো. ইয়াছীনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ। একইসঙ্গে তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন ও আর্থিক অনুদান প্রদান করেন।

বৃহস্পতিবার কবর জিয়ারত শেষে শহীদ মো. ইয়াছীনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ছাত্রদলের  সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ। 

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

 

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬