এনসিপিতে যোগ দিলেন সাম্যের ভাই ও সাবেক ছাত্রদল নেতা সাগর

০২ জুন ২০২৫, ০১:৩৮ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০১:১৩ PM
সাগর

সাগর © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সর্দার আমিরুল ইসলাম সাগর। তিনি কিছুদিন আগে হত্যাকাণ্ডের শিকার হওয়া ঢাবি ছাত্রদল নেতা সাম্যের আপন ভাই। সাগরকে এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

এ নিয়ে গণমাধ্যমে সাগর বলেন, ‘২০১৯ সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি।’

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন তিনি। তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নিয়েছিল ছাত্রদল।

এদিকে গেল ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য। এ ঘটনায় এখনও আন্দোলন চলমান রেখেছে ছাত্রদল। সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেন। আমিরুল ইসলাম সাগরেরও সক্রিয় অংশগ্রহণ ছিল।

ট্যাগ: সাম্য
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9