এনসিপির সভায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

২৪ মে ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৫০ PM
সভায় ছাত্রলীগ নেতা

সভায় ছাত্রলীগ নেতা © টিডিসি ফটো

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক মতবিনিময় সভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম তালুকদারের উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (২৩ মে) গাইবান্ধা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার, উপজেলা কমিটি গঠন এবং দলীয় নিবন্ধন সংক্রান্ত নানা বিষয়ের ওপর আলোচনা হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা অংশ নেন।

জানা যায়, সাদ্দাম তালুকদার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি শ্রীপুর ইউনিয়নের খিদির গ্রামের দুলা তালুকদারের ছেলে।

২০১৩ সালে গঠিত ওই কমিটি এখনও বহাল রয়েছে এবং সাদ্দাম তালুকদার বর্তমানে সেই পদে রয়েছেন। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘২০১৩ সালের কাউন্সিলের মাধ্যমে আমাদের কমিটি গঠিত হয়। আমি সভাপতি ও সাদ্দাম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সেই কমিটি এখনও বহাল রয়েছে।’

সাদ্দামের এনসিপির সভায় উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সুসময়ে দলের সুযোগ-সুবিধা ভোগ করার পর কেউ যদি দুর্দিনে মুখ ফিরিয়ে নেয় বা গাদ্দারি করে, তাহলে সে বিষয়ে বলার ভাষা থাকে না। আদর্শিক পরিবর্তন ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু অতীতের পরিচয় একেবারে মুছে ফেলা যায় না। এখনও সে আমাদের কমিটির সাধারণ সম্পাদক হিসেবেই রয়েছে।’

নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকে এনসিপির সভায় উপস্থিত রাখায় দলের অভ্যন্তরে ক্ষোভ বিরাজ করছে। এনসিপির কয়েকজন নেতা বলেন, ‘একজন বিতর্কিত, ফ্যাসিবাদী রাজনৈতিক আদর্শে বেড়ে ওঠা নেতাকে দলে জায়গা দেওয়া আমাদের আদর্শিক অবস্থানের পরিপন্থি।’

তারা আরও বলেন, ‘এনসিপি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। এখানে কোনো প্রকার বিতর্কিত ও পুরোনো ধারা রাজনীতির ব্যক্তিদের স্থান দেওয়া চলবে না।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। অনেকে মন্তব্য করছেন, ‘যদি পুরোনো রাজনৈতিক মুখগুলো নিয়েই নতুন দল গঠিত হয়, তাহলে এনসিপির পরিবর্তনের বার্তা কেবল মুখের বুলি হয়ে থাকবে।’

আরও পড়ুন: ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচনের কমিশন, অনশন ভাঙলেন বিন ইয়ামিন

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ বলেন, ‘সাদ্দাম তালুকদার নামের কোনো ব্যক্তিকে আমি চিনি না।’

সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব ও সাদিয়া ফারজান দিনা, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ।

 

 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9