এক ঘণ্টা পর শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল এলাকা ছাড়বেন ছাত্রদলের নেতাকর্মীরা

২২ মে ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৭:০০ PM
শাহবাগে অবস্থান

শাহবাগে অবস্থান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে অংশ নিয়েছেন সংগঠনটির বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা আসছেন।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এর ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট।

আরও পড়ুন: সাম্য-ইশরাক ইস্যুতে অচল ঢাকা, জনভোগান্তি চরমে

তবে ৭ ঘণ্টার পর বিকেল ৫টার দিকে অবস্থান কর্মসূচি তুলে নেবেন তারা। বিকেলে চারটার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেন, সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেল ৫টার দিকে সেটি তুলে নেওয়া হবে।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়েও অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।

বেলা সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত টানা ৬ ঘণ্টার বেশি সময় ছাত্রদলের নেতাকর্মীরা এলাকাটির সড়ক অবরোধ করে রেখেছেন। এ কারণে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬