বিএনপিপন্থি অভিযোগ তুলে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির

২১ মে ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৫:৫৯ PM
নাসির উদ্দীন পাটোয়ারী

নাসির উদ্দীন পাটোয়ারী © টিডিসি ফটো

আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের বিরুদ্ধে বিএনপিপন্থি আচরণের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের মূল ফটকে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভে সভাপতিত্ব করেন নাসির উদ্দীন পাটওয়ারী এবং সূচনা বক্তব্য দেন কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।

সমাবেশে বক্তৃতাকালে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, উপদেষ্টারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন।

তিনি বলেন, আসিফ নজরুল, সালেহউদ্দিনের পদত্যাগ চাইতে বাধ্য হবো। জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে, আপনাদের ছুড়ে ফেলা হবে। ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন জায়গায় দালালচক্র দখল করছে। উপদেষ্টা প্যানেলে বিএনপিপন্থিদের বের করে দেন, আমরা দেখতে চাই।

আরও পড়ুন: নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ সমাপ্ত

আইন উপদেষ্টার উদ্দেশে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।

সমাবেশে বিএনপির উদ্দেশ্যে বক্তারা বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতাকে অবহেলা করেছে, যার ফল তারা পেয়েছে। দিল্লিতে পালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। বিএনপিও একই ভাষায় কথা বলছে। নিজেদের বড় ভেবে বসবেন না—রাস্তায় নামলে বোঝা যাবে, জনগণ কাকে চায়। 

বিএনপি নেতা দুদুকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা গত ১৬ বছরে কী করেছেন? আপনারা কি প্রস্রাব আটকে রেখেছিলেন, যে একটি বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেননি। অথচ এখন বড় বড় কথা বলছেন। আপনাদের নেত্রী কিন্তু আমাদের আন্দোলনের কারণেই বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।”

এদিকে সমাবেশ ঘিরে নির্বাচন কমিশন ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সমাবেশ শেষ হলেও মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও আনসার সদস্য। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। 

 

পাহাড়ি ঝিরিতে ভাসছিল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ
  • ০৮ নভেম্বর ২০২৬
হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা-মা, পাশ…
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা বোর্ডের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর
  • ০৮ নভেম্বর ২০২৬
৯৩ বছর বয়সে মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বরিশালে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ, আটক ৩
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাবি থেকে মাইগ্রেশন করা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950