হাসিনা হয়ে উঠতে চেয়েছিলেন নুসরাত ফারিয়া, চাঞ্চল্যকর তথ্য পিনাকী ভট্টাচার্যের

১৯ মে ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
নুসরাত ফারিয়া ও পিনাকী ভট্টাচার্য

নুসরাত ফারিয়া ও পিনাকী ভট্টাচার্য © সংগৃহীত

সম্প্রতি থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ সোমবার (১৯ মে) এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

সোমবার (১৯ মে) পিনাকী ভট্টচার্য তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নুসরাত ফারিয়াকে নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বলেছেন, এই অভিনেত্রীর মানসিক চিকিৎসা জরুরি।

আরও পড়ুন: চঞ্চল চৌধুরীকে পুরস্কার তুলে দেওয়ার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন

পিনাকী লিখেছেন, “নুসরাত ফারিয়া বলেছিলেন তিনি হাসিনা হয়ে উঠতে চান। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছেন। তার বক্তব্যটা নিয়ে মিডিয়ায় সেইসময়ের নিউজ হয়েছিল, ‘মনেপ্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি। এমনকি শেখ হাসিনার মতো হতে চান। এ অভিনেত্রী বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি, তাতে আফসোস থাকবে না।”

পিনাকী আরও লিখেছেন, ‘এটা অভিনেত্রীর বয়ান নয়। এইটা তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ্য দেয়া।’

নুসরাত ফারিয়া সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চেয়েছিলেন জানিয়ে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। পলকের গার্ল ফ্রেন্ড হিসেবেও তার বিশেষ সুখ্যাতি আছে। একজন ফ্যাসিস্ট এনেবেলার, আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মক্ষিরানিকে গ্রেপ্তার করাটা প্রফেসর ইউনুসের সরকারের জন্য জরুরি কাজ। তার কাছে থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানার আছে। আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই। তার মানসিক চিকিৎসা করাও জরুরি।’

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬