বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

২৭ নভেম্বর ২০১৮, ১১:২০ AM
ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের চিত্র

ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের চিত্র © সংগৃহীত

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- ছাত্রলীগ নেতা রাসেল ফকির, সৈয়দ দিদার, সুজন সরদার, চয়ন সরদার, ইমন, ইয়ামিন মিয়া, রায়হান, রাব্বি মিয়া, মিলনসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা সুমন মাহামুদ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মিয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতা ইমরান মিয়ার এক সমর্থককে মারধর করে সুমন মাহামুদের দুই সমর্থক।

গৌরনদী বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কলেজ ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম বুলেটের ১৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনাসভা শেষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা চলে যাওয়ার পর ইমরান মিয়ার গ্রুপের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সুমন গ্রুপের ওপর হামলা চালায়। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬