গুম হওয়া ছাত্রদল নেতাদের আইনের হাতে সোপর্দের আহ্বান

২৫ নভেম্বর ২০১৮, ০৮:৪০ PM

© লোগো

কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা রোমান আহমেদ, আজাদ হোসেন ও মনির হোসেনকে পরিকল্পিত ভাবে গুম করার অভিযোগ এনে ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।  অনতিবিলম্বে তাদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতারা। 

আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা রোমান আহমেদ, আজাদ হোসেন ও মনির হোসেনকে গতকাল রাত ১০.৩০ মিনিটে কলতাবাজার ছোট মসজিদের সামনে থেকে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুম করার অভিযোগ করে তাদের পরিবার। সেই অভিযোগকে আমলে নিয়ে ছাত্রদল নেতৃদ্বয়ের দাবী অবিলম্বে তাদের আইনের হাতে সোপর্দ করা হউক। 

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা রোমান আহমেদ, আজাদ হোসেন ও মনির হোসেনকে আদালতের সামনে পেশ করতে হবে।  তাদের সাথে যদি অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটে তার দায় সরকারকেই নিতে হবে। 

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬