হেলমেটধারী সেই ছাত্রদল নেতা আটক

২০ নভেম্বর ২০১৮, ১০:০০ AM
পুলিশের গাড়ির ওপর উঠে লাফিয়ে ভাঙচুর করছে

পুলিশের গাড়ির ওপর উঠে লাফিয়ে ভাঙচুর করছে © সংগৃহীত

গত বুধবার নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হেলমেট পরে পুলিশের গাড়ির ওপর উঠে লাফিয়ে ভাঙচুরকারী যুবককে আটক করেছে পুলিশ। মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিবি সূত্র জানায়, হেলমেটধারী ওই যুবকের নাম এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খান। তিনি রাজধানীর একটি ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি। ঘটনার দিন মির্জা আব্বাসের পক্ষে মিছিল নিয়ে হোসেন আলী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এসেছিলেন বলে ডিবির ওই সূত্র দাবি করেছে।

সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয় পল্টন থানায়। মামলাগুলোতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয়।

 

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬