নয়াপল্টনে পুলিশের উপর হামলার প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ

১৫ নভেম্বর ২০১৮, ০৯:০২ PM
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ছাত্রলীগের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

একাদশ জাতীয় সাংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহকালে গতকাল নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাপ্ত হয় মিছিলটি।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে চবি ছাত্রলীগ মিছিল পরবর্তী সমাবেশ করে। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সদ্য বিলুপ্ত  কমিটির উপ-সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক  সম্পাদক রকিবুল হাসান দিনার, সদস্য মঈনুল ইসলাম রাসেল, ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র, শাওন
চৌধুরী,নিয়াজ,সোহাগ,নেওয়াজ,সুমন,আজাদ,প্রনয়,মারুফ,এমদাদ,মাঈনুল,তৌহিদ,মিনার,মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬