স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন ইমরান এইচ সরকার

১৩ নভেম্বর ২০১৮, ০৯:৩৭ PM
ডা. ইমরান এইচ সরকার

ডা. ইমরান এইচ সরকার © ফাইল ফটো

স্বতন্ত্র হিসেবে একাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী হচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম-৪ আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে। রৌমারী, রাজীবপুর ও চিলমারী-এই তিন উপজেলা মিলে কুড়িগ্রাম-৪ আসন।

এ ব্যাপারে ডা. ইমরান এইচ সরকার  বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলনের পর আমার গ্রামের অনেকে চেয়েছেন আমি যেন জাতীয় নির্বাচনে এলাকার সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করি। এ বিষয়ে তরুণ থেকে বয়ঃজ্যেষ্ঠ, সবাই উৎসাহ দিয়েছেন। মূলত তাঁদের আগ্রহের কারণে নির্বাচন করার কথা ভাবছি। আমি কাজ করলে তাঁদের জন্যই করব বলেই তাঁদের এত উৎসাহ।

দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে ইমরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বানে আর সাধারণ মানুষের অংশগ্রহণে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়। এর মুখপাত্র হন ডা. ইমরান এইচ সরকার।

এ আন্দোলন পরে সারা দেশে ও দেশের বাইরে ছড়িয়ে পড়ে। পরে প্রচণ্ড আন্দোলনের মুখে সরকার আইন সংশোধন করে। এরপর আপিলের রায়ে কাদের মোল্লার ফাঁসি হয়।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬