‘লেটস টক উইথ শেখ হাসিনা’

তরুণ প্রজন্মের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা

১২ নভেম্বর ২০১৮, ০৩:৫০ PM

প্রথমবারের মতো তরুণ প্রজন্মের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকে সামনে রেখে দেশ ও মানুষ নিয়ে নিজের ভাবনার কথা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আগামী শুক্রবার বিকাল ৩টায় গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই)। 

সিআরআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘লেটস টক’  অনুষ্ঠানে সারা দেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তার ভবিষ্যৎ ভাবনার কথা জানাবেন; শুনবেন তরুণদের স্বপ্ন, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “১৬ নভেম্বর বিকাল ৩-৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানটি বেশকয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

অনুষ্ঠানের উদ্যোগ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের তরুণদের কাছে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কেন তরুণদের কাছে তার জনপ্রিয়তা, সেটি আরো একবার প্রমাণ করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন তিনি।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬