নৌকার মনোনয়ন চান রাবির অর্ধশত সাবেক ছাত্রনেতা-শিক্ষার্থী

১১ নভেম্বর ২০১৮, ১২:১৪ PM
লোগো

লোগো © ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাবেক ছাত্রনেতা ও শিক্ষার্থী দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে অর্ধশত প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে।

ছাত্রলীগ সূত্র জানায়, রাজশাহী বিভাগে ষোলটি সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ৩২ জন। রংপুর বিভাগের ছয়টি সংসদীয় আসনে ৯ জন, খুলনা বিভাগের সাতটি সংসদীয় আসনে ৭ জন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে ২ জনসহ মোট ৫০ জন সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

উপরের বাঁ দিকে থেকে সাইফুজ্জামান শিখর, আয়েন উদ্দিন এমপি, ফজলে হোসেন বাদশা এমপি ও আবু হুসাইন বিপু

রাজশাহী বিভাগের পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসন থেকে নৌকার মনোনয়নপত্র কিনেছেন অ্যাডভোকেট শামসুল হক টুকু, অধ্যাপক আবু সাইয়িদ ও ইব্রাহিম হোসেন মুন। পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে জাহাঙ্গীর কবির রানা, আশিকুর রহমান খান সবুজ ও কামরুজ্জামান উজ্জ্বল। 

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে রবিউল আলম বুদু, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনে তবিবুর রহমান তবি এবং অজয় সরকার, বগুড়া ৫ (শেরপুর-ধুনট) আসনে হাবিবুর রহমান ও অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপা। বগুড়া-৬ (সদর) আসনে সাখাওয়াত হোসেন শফিক, জয়পুরহাট-২(কালাই-ক্ষেতলাল আক্কেলপুর) আসনে শামসুল আলম দুদু ও তাজমহল হিরক, নাটোর-১ (লালপুর) আসনে অ্যাডঃ মোঃ আবুল কালাম আজাদ, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, রতন সাহা, আহম্মদ আলী মোল্যা, কোহেলী কুদ্দুস মুক্তি। 

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ওমর ফারুক চৌধুরী এমপি, রাজশাহী-২ (সদর) আসনে আহসানুল হক পিন্টু ও বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। 

এদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে অ্যাডঃ শরিফুল ইসলাম শরিফ আয়েন উদ্দিন এমপি, বেগম আখতার জাহান এমপি। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জিনাতুন নেসা তালুকদার ও আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নুরুল ইসলাম ঠান্ডু , আব্দুল ওয়াদুদ দারা এমপি এবং নার্গিস সুরাইয়া সুলতানা শেলী আর রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) লায়েব উদ্দিন লাভলু নৌকার মনোনয়ন ফরম কিনেছেন।

রংপুর বিভাগের মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে সরকার ফারহানা আখতার, ড. হামিদা বানু শোভা নোকার মনোনয়ন চান। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আবু হুসাইন বিপু, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে অ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ -৪ আসনে অধ্যাক্ষ আবুল কালাম আজাদ। 

এদিকে ঠাকুরগাঁও-২ (হরিপুর-বালিয়াডাঙ্গা) আসনে একেএম শামিম ফেরদৌস টগর, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে সেলিনা জাহান লিটা এমপি ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ড. এম শাহ্ নওয়াজ আলি এবং ওয়ালিউর রহমান দোলন। 

খুলনা বিভাগের  খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাবু নারায়ন চন্দ্র চন্দ এমপি, মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাগেরহাট-২ (সদর) আসনে অ্যাডঃ মীর শওকত আলী বাদশা এমপি, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরনখোলা) আসনে অ্যাডঃ আমিরুল আলম মিলন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে অধ্যাপক মোফাজ্জেল হক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) মনিরুল ইসলাম মনির এমপি এবং  যশোর-১, শার্শা উপজেলা আসনে ড. এ কে এম আখতারুল কবির।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবানে ৩০০ নং সংসদীয় আসনে বীর বাহাদুর এমপি এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) মহিলা আসনে রেবেকা মমিন এমপি পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬