তরিকুল ইসলামের মৃত্যুতে ছাত্রদলের শোক

০৫ নভেম্বর ২০১৮, ১০:৪২ AM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম © সংগৃহীত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান এক বার্তায় এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতারা বলেন, ‘গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন তরিকুল। তার স্বপ্ন ছিলো শোষনহীন গনতান্ত্রিক একটি বাংলাদেশের। গনতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার আগেই তিনি নিজে না ফেরার দেশে চলে গেলেন। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন’।

উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে কিনডীসহ নানা রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬