রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের রুমে তালা মারলেন সভাপতি

৩০ অক্টোবর ২০১৮, ১১:৩২ PM
তালামারা কক্ষের দরজা

তালামারা কক্ষের দরজা © টিডিসি ফটো

ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক যুগ্ম সম্পাদকের রুমে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ওই শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ২১৯ নং রুমে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিনহাকে যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ করিম রুপমের রুমে তালা লাগানোর নির্দেশ দেন।


রুপম অভিযোগ করে বলেন, আমি বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক। সভাপতির সাথে বিগত ৬ বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করি। জীবন বাজি রেখে যেকোন সিদ্ধান্তে দলের জন্য প্রথম থেকেই আছি। কিন্তু সভাপতি চায় আমি যেন রাজনীতি না করি। তার কারণে অনেক কর্মী ছাত্রলীগের রাজনীতি থেকে দূরে সরে গেছে। এতে ছাত্রলীগ ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রথম থেকেই সভাপতির বিভিন্ন ভুল পদক্ষেপের বিষয়ে আমি প্রতিবাদ করতাম। ভবিষ্যতে আমি রাজনীতিতে ক্যারিয়ার গড়তে একজন পদপ্রার্থী। তাই প্রতিহিংসা পরায়ন হয়ে কোন কারণ ছাড়াই আমার রুমে তালা লাগানো হয়েছে। এছাড়া আমি সভাপতিকে ফোন দিলে তিনি বলেন, ‘তোর সাথে কথা বলতে ভাল লাগছে না’।  


বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র কয়েকজন নেতা দাবি করেন, সাইদ করিম রুপম এখন সভাপতির কথামতো চলছে না। যদিও পূর্বে তার হয়ে রাজনীতি করত। তাই মনক্ষুন্ন হয়ে রুমে তালা লাগানোর নির্দেশ দিয়েছে। ঘটনার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি’। 

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬