রাবিতে পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে নতুন জামা বিতরণ

১৩ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামা বিতরণ করা হচ্ছে

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামা বিতরণ করা হচ্ছে © টিডিসি ফটো

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবজাগরণ সংগঠনের উদ্যোগে এই নতুন জামা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন শিরাজী ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের প্রায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক নাঈম হোসাইনের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি খন্দকার মার্জান আতিক কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড.আনন্দ কুমার সাহা। অন্যান্যের মধ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.লায়লা আরজুমান বানু, সাবেক ছাত্র উপদেষ্টা ড. ছাদেকুল আরিফিন মাতিন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর ও সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান প্রমুখ।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬